অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির ১০ম তম দ্বী বার্ষিক সম্মেলন ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর কলেজিয়েট স্কুলে অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির মেদিনীপুর শাখার ১০ম তম দ্বী বার্ষিক সম্মেলন, এই দিন প্রদীপ উজ্জ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন রামকৃষ্ণ মিশনের সম্পাদ ক স্বামী প্রার্থনানন্দজি মহারাজ, এছাড়াও উপস্থিত ছিলেন মেদিনীপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুশান্ত চক্রবর্তী,মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান, জয়ন্ত প্রকাশ ভৌমিক, আশীষ চন্দ্র মাঝি, ক্ষিতীশ চন্দ্র আইচ, জানা গিয়েছে সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শংকর মাঝি, এই দিন বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে শিক্ষক সমিতির বিভিন্ন দাবি দাবা নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *