তল্লাশিতে ধৃতের হেপাজত থেকে উদ্ধার হলো ৪০০ গ্রাম ব্রাউন সুগার।

নিজস্ব সংবাদদাতা, মালদা—ফের নিষিদ্ধ মাদক উদ্ধারে সাফল্য পেল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। এবারে কয়েক লক্ষ টাকার মাদক সহ গ্রেপ্তার করল এক মাদক পাচারকারীকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পাচারকারীর নাম সানাউল সেখ, বাড়ি কালিয়াচক থানার বামুনটোলা এলাকায়। রবিবার রাতে সে বৈষ্ণবনগর থানার ১৮ মাইল আশ্রমপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় বৈষ্ণবনগর থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের হেপাজত থেকে উদ্ধার হয় ৪০০ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। এই ঘটনার পুলিশ ধৃতের কাছ থেকে মাদক পাচার চক্রে জড়িত আরও বেশ কয়েকজনের নাম পেয়েছে। তাদের ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ। এবং তদন্তের স্বার্থে সোমবার ধৃতকে পুলিশি হেপাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *