বালুরঘাটের দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয় থেকে এদিন মহিলা মোর্চার মিছিল বালুরঘাট থানায় এসে বিক্ষোভ প্রদর্শন করে।

বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- আরজিকর কান্ডের প্রতিবাদে অভিনব বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চার। এদিন বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে বালুরঘাট থানা শুদ্ধিকরণ অভিযান করা হয়।
বালুরঘাটের দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয় থেকে এদিন মহিলা মোর্চার মিছিল বালুরঘাট থানায় এসে বিক্ষোভ প্রদর্শন করে। বালুরঘাট থানার গেটে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় অপ্রীতিকর ঘটনা এড়াতে। বিজেপি মহিলা মোর্চার কর্মী সমর্থকরা থানায় ঢুকতে না পেরে বালুরঘাট থানার গেটের সামনেই গঙ্গাজল ছিটিয়ে, ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে থানা শুদ্ধিকরণের কর্মসূচি পালন করে।
দক্ষিণ দিনাজপুর বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী ষষ্ঠী বসাক ভট্টাচার্য জানান, আরজি করার ঘটনায় এখনো তার পরিবার এবং সমাজ কোন বিচার পায়নি। যত দ্রুত সম্ভব তথ্য প্রমাণ দিতে হবে, যাতে জাস্টিস পাওয়া যায়। সেই কারণে বিজেপি মহিলা মোর্চার থানা শুদ্ধিকরণ অভিযান চলছে। বালুরঘাট থানা ও গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক এর অফিসে এদিন শুদ্ধিকরণ অভিযান করে বিজেপি মহিলা মোর্চা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *