বিলাসবহুল হোটেল থেকে উদ্ধার হয়েছে ৪৩ কেজি অবৈধ গাঁজা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- মঙ্গলবার আলিপুরদুয়ারের ফালাকাটার মাদারি রোডের একটি বিলাসবহুল হোটেল থেকে উদ্ধার হয়েছে ৪৩ কেজি অবৈধ গাঁজা। যার বাজার মূল্য প্রায় ছয় লক্ষ টাকা। গাঁজা পাচারের অভিযোগে নদীয়ার স্বপন সরকার ও পিঙ্কি হালদার নামের দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, একটি ছোটো গাড়ির মধ্যে গোপন চেম্বারে ওই গাঁজার প্যাকেট গুলি লুকানো ছিল। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে ওই পাচারকারীরা নদীয়া থেকে ফালাকাটায় এসে ওই অভিজাত হোটেলটিতে ঘাঁটি গেঁড়ে ছিল। সোমবার কোচবিহারের নিশীগঞ্জ থেকে ওই অবৈধ গাঁজা সংগ্রহ করেছিল তারা। গোপন সুত্রে খবর পেয়ে ওই হোটেলে অভিযান চালায় ফালাকাটা থানার পুলিশ। তারপরেই ওই গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার হয় ৪৩ কেজি অবৈধ গাঁজা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *