পায়ের আঘাতেই ভাঙে যাচ্ছে নতুন তৈরি রাস্তা, নিম্নমানের কাজের অভিযোগ।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কু্শমন্ডি পঞ্চায়েতে কেন্দ্র সরকারের পঞ্চদশ তম অর্থ কমিশন তহবিল থেকে আনুমানিক এক লক্ষ টাকা বরাদ্দে কুশমন্ডি চৌরাস্তা এলাকায় বেশ কয়েক দিন আগে পাকা ড্রেনের কাজ করা হয় । পাকা ড্রেনের স্ল্যাব নিম্নমানের করা হয় বলে অভিযোগ। কোথাও কোথাও বাঁশের বাতা দেওয়া হয়েছে যাতে স্ল্যাপ ভেঙে না পড়ে।এমনই ভয়ংকর
অভিযোগে করেন জেলা বিজেপি সম্পাদক তাপস চন্দ্র রায়। তিনি বলেন, আজ সকালে পাকা ড্রেনের স্ল্যাব
সহজেই ভেঙে যাচ্ছে। খুবই নিম্মমানের কাজ হয়েছে বলে অভিযোগ তোলেন। পাশাপাশি যে কোন সময় বড় সড় দুর্ঘটনায় হতে পারে বলে জানান । তবে কুশমন্ডি গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ওম প্রকাশ ঝা বলেন, আমাদের কাছে কোনো লিখিত অভিযোগে আসেনি। অভিযোগ পেলে খ্তিয়ে দেখবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *