ভয়াবহ পথ দুর্ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার মঙ্গলদাঁড়ি এলাকায়।

পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের,আহত দুই, চাঞ্চল্য পাঁশকুড়ার মঙ্গলদাঁড়িতে ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আবারো পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের,আহত হয় আরো দুইজন,ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার মঙ্গলদাঁড়ি এলাকায়,স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার রাতে ১৬ নম্বর জাতীয় সড়কে কলকাতা থেকে খড়গপুরগামী একটি লরি দ্রুতগতিতে যাওয়ার সময় রাস্তার মাঝে ব্যারিকেড থাকার কারণে ব্রেক ডাউন করার কারণে পিছনে ধাক্কা মারে একটি লরি, ঘটনায় একজনের মৃত্যু ও দুইজন গুরুতর আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এরপর স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পাঁশকুড়া থানার পুলিশ গিয়ে দুটি লরিকে উদ্ধার করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে, অন্যদিকে জাতীয় সড়কে দুর্ঘটনার কারনে ব্যাপক যানজটের সৃষ্টি হয়, পরে পুলিশি তৎপরতায় স্বাভাবিক হয় যানবাহন চলাচল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *