অভিনব জন্মদিন পালন।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:--জন্মদিনে অধিকাংশ মানুষদেরই দেখা যায় নিজেদের মধ্যে হৈ-হুল্লোড় করে কাটাতে। দেখা যায় বাড়িতে বড় করে পার্টির আয়োজন করতে অথবা কোন রেস্তোরাঁ বা অন্য কোথাও ধুমধাম করে তা পালন করতে। তবে এসবের মধ্যেও এখনো কিছু মানুষ রয়েছেন যারা জন্মদিনকে একটু আলাদা ভাবে পালন করার পরিকল্পনা গ্রহণ করে থাকেন। ঠিক সেই রকমই এবার একটি ব্যতিক্রমী জন্মদিন দেখা গেল ফালাকাটা ব্লকের জটেশ্বরের পালপাড়া এলাকায়। বৃহস্পতিবার জটেশ্বরের বিশিষ্ট সমাজসেবী দেবজিৎ পাল তাঁর একমাত্র সন্তান দেবাংকো পালের জন্মদিন ঠিক এই ভাবেই ব্যতিক্রমী মনোভাব নিয়ে পালন করলেন। এদিন জটেশ্বর পালপাড়ার বাড়িতে সাদামাটা ভাবে একটি কেক কেটে ছেলের জন্মদিন পালন করেন দেবজিৎ পাল ও তার পরিবারের সদস্যরা। তারপর এলাকার প্রায় ২০০ জন দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। যা পেয়ে রীতিমতো আপ্লুত তারা। এদিন অনেকেই দেবাংকো কে প্রাণভরে আশীর্বাদ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *