নাবালিকাকে নির্যাতনের অভিযোগে আইএনটিটিইউসি র প্রাক্তন সহসভাপতি রাকেশ শীলের বিরুদ্ধে পুলিশ পস্কো ধারায় মামলা রুজু করে।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আইএনটিটিইউসি’র প্রাক্তন নেতার বিরুদ্ধে পস্কো মামলায় হুলিয়া জারির নোটিশ। এক নাবালিকাকে নির্যাতনের অভিযোগে আইএনটিটিইউসি র প্রাক্তন সহসভাপতি রাকেশ শীলের বিরুদ্ধে গত ২৮ মে অভিযোগ জমা পড়ে। অভিযোগ পেয়ে পুলিশ পস্কো ধারায় মামলা রুজু করে। সেই মামলায় ফেরার রাকেশ শীলের নামে হুলিয়া জারি করে আদালত। শুক্রবার হুলিয়া জারির সেই নোটিশ নারায়ণপুর এলাকায় অবস্থিত তাঁর বাড়ির দরজায় সাঁটিয়ে দেয় পুলিশ। শুধু বাড়িতেই নয়, জনবহুল এলাকা বালুরঘাট বাসস্ট্যান্ডের গেট ও সরোজসেতু রোডে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানেও সেই নোটিশ পুলিশ লাগিয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *