শুক্রবার ভোররাতে মাছের খাবার বোঝাই ১২ চাকা বিশিষ্ট ট্রাক যাওয়ার পথে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাস্তার পাশে, রাস্তার পাশে থাকা দুটি বসত বাড়ি একাংশ ভেঙে যায়।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মাছের খাবার বোঝাই লরি উল্টে বিপত্তি,ভাঙলো দুটি বসতবাড়ির একাংশ,ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত প্রজাবাড় এলাকায়,স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার ভোররাতে মাছের খাবার বোঝাই ১২ চাকা বিশিষ্ট ট্রাক যাওয়ার পথে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাস্তার পাশে, রাস্তার পাশে থাকা দুটি বসত বাড়ি একাংশ ভেঙে যায় ট্রাকটি উল্টে যাওয়ার কারণে, এরপরই উত্তেজিত হয়ে পড়ে জনতা, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়না থানার বিশাল পুলিশ বাহিনী, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহাজান আলী, তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, ওই ট্রাকটিকে উদ্ধার করার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *