গাজোল চক্রের শিক্ষক শিক্ষিকার উদ্যোগে বিদায় শিক্ষক শিক্ষিকা সম্বর্ধনা ও বার্ষিক অনুষ্ঠান।

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৮ সেপ্টেম্বর:-  মালদার গাজোল চক্রের শিক্ষক শিক্ষিকার উদ্যোগে বিদায় শিক্ষক শিক্ষিকা সম্বর্ধনা ও বার্ষিক অনুষ্ঠান হল শনিবার। রবীন্দ্র সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিশিষ্ট অতিথি সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয়ের কচিকাঁচাদের বিভিন্ন নিত্য , অনুষ্ঠানের পাশাপাশি তিনটি প্রদশর্নী হয়। প্রাথমিক বিদ্যালয় পড়ুয়ারা মডেল প্রতিযোগিতা, অঙ্কন,প্রতিযোগিতা , কুইজ প্রতিযোগিতা হয়। এর পাশাপাশি দেখা গিয়েছে প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়া এই শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে আর জি করেন ঘটনার চিত্র তুলে ধরেছেন প্রদর্শনীর মধ্যে দিয়ে। যাতে নারীদের সুরক্ষা জন্য উদ্যোগ। উপস্থিত ছিলেন বিডিও সুদীপ্ত বিশ্বাস,রাজ্যের ভূমি ও ভূমি দপ্তরের পূনর্বাসন উদ্বাস্তু সেলের চেয়ারম্যান রঞ্জিত সরকার মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন, বিশিষ্ট শিক্ষক সাইফুল রহমান তাপস রায় সহ অন্যান্যরা। তারা সকলে পরিদর্শন করেন বিভিন্ন প্রতিযোগিতা স্টল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *