ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব কে নিশানা করলেন ভারতী ঘোষ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মনসুকা বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করলো প্রাক্তন আইপিএস বিজেপি নেত্রী ভারতী ঘোষ।এইদিন এলাকার কয়েকশো সাধারণ মানুষের হাতে ত্রাণ তুলে দেন ভারতী ঘোষ। এই দিন তিনি ফের ঘাটাল মাষ্টার প্ল্যান নিয়ে সাংসদ দেবকে তীব্র কটাক্ষ করেন। এছাড়াও তিনি জানান ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রধানমন্ত্রীকে এর আগেও জানিয়েছেন আবারও চিঠি করে জানাবো ।পাশাপাশি এই দিন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব কে নিশানা করলেন ভারতী ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *