নারায়ণগড় ১৬ নম্বর জাতীয় সড়কে নারায়ণগড়ের দিক থেকে খড়গপুরের দিকে যাওয়ার সময় দুটি প্রাইভেট কারের সংঘর্ষ আহত এক শিশুসহ চার।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দুটি প্রাইভেট কারের সংঘর্ষ আহত এক শিশু সহ চার,ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ১৬ নম্বর জাতীয় সড়কে,ঘটনায় জানা গিয়েছে
নারায়ণগড় ১৬ নম্বর জাতীয় সড়কে নারায়ণগড়ের দিক থেকে খড়গপুরের দিকে যাওয়ার সময় দুটি প্রাইভেট কারের সংঘর্ষ আহত এক শিশুসহ চার। ঘটনায় আরো জানা গেছে কাঁথির দিক থেকে একটি প্রাইভেট কার খড়্গপুরে যাচ্ছিল এবং নারায়ণগড় বাইপাসের থেকে একটি মারুতি ভ্যান মেদিনীপুরের দিকে যাচ্ছিল হঠাৎই পেছনের প্রাইভেটকারটি মারুতি ভ্যানের পেছনে ধাক্কা মারে উল্টে যায় ডিভাইডারের মাঝে। ঘটনাস্থলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও নারায়ণগড় থানার পুলিশ এসে দুর্ঘটনা গ্রস্ত গাড়ি থেকে আহতদের উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। মারুতি ভ্যানের চালক গুরুতর আহত হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হচ্ছে। এবং বাকি তিনজনের চিকিৎসা বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালেই চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *