কেশপুরের শামচাঁদপুর অঞ্চলের চারটি গ্রাম জলমগ্ন,ভেঙেছে একাধিক মাটির বাড়ি,দেখা দিয়েছে দুর্ভোগ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় হয়েছে অতি ভারী বৃষ্টিপাত,আর অতি ভারী বৃষ্টিপাতের ফলে কার যত জলমগ্ন জেলার একাধিক এলাকা,ভেঙেছে একাধিক মাটির বাড়ি,বাড়ির মধ্যে ঢুকেছে জল,কার্যত দুর্ভোগের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে,শুরু হয়েছে জলযন্তনা,জেলার পাশাপাশি কেশপুর ব্লকের একাধিক এলাকা জলমগ্ন,শামচাঁদপুর অঞ্চলের পাল্টাগড়, নিশ্চিন্তপুর,ধারাশোল, কুমারডুবি এই চারটি গ্রাম কার্যত জলমগ্ন,বাড়ির মধ্যে প্রবেশ করেছে বৃষ্টির জল, ভেঙেছে একাধিক মাটির বাড়ি, এই দিন এই সম্বন্ধে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ণ মন্ডল জানিয়েছেন অঞ্চলের প্রায়শতাধিক মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ইতিমধ্যেই আমরা দলীয়ভাবে এবং সরকারিভাবে ওনাদের পাশে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেছি এবং বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে, পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন অঞ্চল সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *