রবিবার সকালে শালবনী ব্লকের ৮ নম্বর গড়মাল অঞ্চলের সাওড়া বুথে কালী মন্দিরে পুজো দিয়ে কর্মী বৈঠকের পাশাপাশি ভোট প্রচার সেরে ফেললেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর জেলার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল জয়ী প্রার্থী জুন মালিয়া জেতার পর মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক পথ থেকে ইস্তফা দেওয়ার পর, আগামী ১৩ই নভেম্বর উক্ত বিধানসভা কেন্দ্র সহ রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, ইতিমধ্যেই মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে শুভজিৎ রায়ের, অন্যদিকে তৃণমূলের প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরার নাম, ইতিমধ্যেই প্রচার কার্য শুরু করে ফেলেছে প্রার্থী, রবিবার সকালে শালবনী ব্লকের ৮ নম্বর গড়মাল অঞ্চলের সাওড়া বুথে কালী মন্দিরে পুজো দিয়ে কর্মী বৈঠকের পাশাপাশি ভোট প্রচার সেরে ফেললেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা, এই দিন সুজয় হাজরা জানিয়েছেন জেতার বিষয় সম্পূর্ণরূপে আশাবাদী আমি, যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে আগামী দিনে তৃণমূলকেই ভরসা করবে সাধারণ মানুষ। এইদিন এছাড়াও উপস্থিত ছিলেন অঞ্চল সহ একাধিক জেলা নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *