পার্শ্ববর্তী গ্রামের দুঃস্থ পরিবার ও পড়ুয়াদের কথা মাথায় রেখে এবার এগিয়ে এলো অপরাজেয় স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বাঙালির দীপাবলীর উৎসবের প্রাক্কালে শহরের পার্শ্ববর্তী গ্রামের দুঃস্থ পরিবার ও পড়ুয়াদের কথা মাথায় রেখে এবার এগিয়ে এলো অপরাজেয় স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা,শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন নয়াবসত এলাকায় দুঃস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হলো ব্যবহারযোগ্য পুরনো বস্ত্র,তবে আগামী দিনেও এই ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই দিন উপস্থিত ছিলেন দীপক চৌধুরী,প্রসেনজিৎ কুণ্ডু,পলাশ ঘোষ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। তবে স্বেচ্ছাসেবী সংস্থার এই উদ্যোগ দেখে যথেষ্ট খুশি হয়েছে এলাকার সমাজসেবী মানুষেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *