বিজেপি কর্মীর মৃত্যু সহ লক্ষ্মীর ভান্ডারের টাকা গায়েব নিয়ে মুখ খুললেন প্রাক্তন সাংসদ দিলিপ ঘোষ ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির শেষ দিনের বক্তব্য নিয়ে কটাক্ষ করলেন বিজেপির নেতৃত্ব দিলীপ ঘোষ । সুপ্রিম কোর্টের উপর মানুষের ভরসা আছে তাড়াতাড়ি আরজিকরের বিচার হোক এই আশা করে সাধারণ মানুষ। । পাশাপাশি বিজেপি কর্মীর মৃত্যু সহ লক্ষ্মীর ভান্ডারের টাকা গায়েব নিয়েও মুখ খুলেছেন প্রাক্তন সাংসদ দিলিপ ঘোষ ।
উল্লেখ্য ১৩ই নভেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আর সেই উপনির্বাচনকে সামনে রেখে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের হয়ে প্রচারে মেদিনীপুর সদর ব্লকের একসময়ের মাওধ্যুষিত দেউলডাঙ্গা, কাশিজোড়া সহ বিভিন্ন এলাকায় প্রচার সারলেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ ।এইদিন
প্রচার সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে মুখ খুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *