মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা, প্রচার করতে গেলেন রাজ্যের মন্ত্রী মানষ ভূঁইয়া।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আগামী ১৩ ই নভেম্বর রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা, ইতিমধ্যেই ভোট প্রচার চলছে জোর কলমে, শনিবার সেই ভোট প্রচার করতে গেলেন রাজ্যের মন্ত্রী মানষ ভূঁইয়া, এদিন বিভিন্ন এলাকা ঘুরে ভোট প্রচার ছাড়ার পাশাপাশি বৈঠক সেরে ফেললেন মানষ ভূঁইয়া, বিচারক উপস্থিত ছিলেন প্রার্থী সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা, এদিন মেদিনীপুর পৌরসভা কেন্দ্রের ১৬ নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকা ঘুরে ভোট প্রচার ছাড়লেন মন্ত্রী মানষ ভূঁইয়া, এদিন তিনি স্পষ্ট ভাবে জানিয়েছেন এবারে উপনির্বাচনে প্রার্থী সুজয় হাজরা বিপুল ভোটে জয় লাভ করবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে আগামী দিনে তৃণমূল ছাড়া রাজ্যে কোন বিরোধী রাজনৈতিক দল থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *