নব তৃণমূল কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ তথা অভিনেত্রী জুন মালিয়া।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শালবনি ব্লকের ১০ নম্বর কর্ণগড় অঞ্চলের গোবরু এলাকায় ভোট প্রচার সেরে ফেললেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের তৃণমূল প্রার্থী তথা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা,এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ তথা অভিনেত্রী জুন মালিয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রসাদ মাহাতো, MKDA ভাইস চেয়ারম্যান প্রদীপ সরকার, জহর পাল সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা, এদিন বিভিন্ন এলাকায় ঘুরে ভোট প্রচার সেরে ফেললেন তিনি পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন অভাব অভিযোগ শুনেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা, এদিন বেশ কয়েকজন বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন, এদিন নব তৃণমূল কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ তথা অভিনেত্রী জুন মালিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *