জনবিরোধী, দুর্নীতিগ্রস্ত, পুলিশ নির্ভর, রোহিঙ্গা নির্ভর, কোটি কোটি ছেলে-মেয়েকে বেকার বানিয়ে দেওয়া তৃণমূলকে উৎখাত করতে গেলে আমাদের আরও বেশি করে রাস্তায় থাকার দরকার : শুভেন্দু অধিকারী।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বাংলায় নির্বাচনের পরিবেশ নেই, শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার দেবরায় সাংগঠনিক বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী,পাশাপাশি তিনি আরো বলেন দলের আভ্যন্তরীণ, সাংগঠনিক বিষয়ে যখন আলোচনা হবে তখন বিভিন্ন মত থাকতেই পারে। প্রতীক দেখে ভোট হয়। বিজেপির প্রতীক পদ্মফুল। আমাদের নেতা নরেন্দ্র দামোদরদাস মোদী। ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি, জনজাতির স্বার্থ ও অধিকার এটাই বিজেপির মত ও পথ। ধুপগুড়ির নির্বাচনের উদাহরণ টেনেই বলছি, ভয় পাবেন না। বিধানসভা নির্বাচন হলে নৈহাটি তালডাংরা মেদিনীপুর এবং মাদারিহাট এই চারটি আসনেই বিজেপি জিতবে। জন বারলা এখনো বিজেপিতে আছেন।ওনার স্ত্রী অসুস্থ ছিলেন। এই বিষয়ে কোন মন্তব্য করব না । এটা কোন মন্তব্যের সময় নয় । আবারো বলি পশ্চিমবঙ্গের উপনির্বাচনের ফলাফল নিয়ে কোন টকশো, ইন্টারাকশনে অংশগ্রহণ করা উচিতই নয়। দলকে নির্বাচনমুখী এবং সংগঠনকে আন্দোলন মুখী করা দরকার । এই জনবিরোধী, দুর্নীতিগ্রস্ত, পুলিশ নির্ভর, রোহিঙ্গা নির্ভর, কোটি কোটি ছেলে-মেয়েকে বেকার বানিয়ে দেওয়া তৃণমূলকে উৎখাত করতে গেলে আমাদের আরও বেশি করে রাস্তায় থাকার দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *