বালুরঘাট থানা মোড়ে সাধারণ মানুষকে মিষ্টি বিতরণ ও ফটকা ফাটিয়ে উৎসব উদযাপন করা হয়।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- বালুরঘাট শহরে তৃণমূল কংগ্রেসের বিপুল বিজয় উদযাপন। পশ্চিমবঙ্গের বিধানসভা উপনির্বাচনের ছয়টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হওয়ার পর, শনিবার বালুরঘাট শহরে এই সাফল্য উদযাপনে আনন্দে মেতে ওঠেন নেতাকর্মীরা। যেদিন অনুষ্ঠানে উপস্থিত ছিল বালুরঘাট পৌরসভার পৌরপিতা অশোক কুমার মিত্র সহ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রীতম রাম মন্ডল ও অন্যান্য তৃণমূল কর্মী ও সমর্থকরা।শহরের কেন্দ্রীয় অংশ বালুরঘাট থানা মোড়ে সাধারণ মানুষকে মিষ্টি বিতরণ ও ফটকা ফাটিয়ে উৎসব উদযাপন করা হয়।

তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব, বিশেষত বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি প্রীতম রাম মণ্ডল, এই জয়ের জন্য পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “এই জয় বাংলার মানুষের কাছে একটি বড় বার্তা। রাম-বাম জোটের মাধ্যমে রাজ্যে বিভেদ সৃষ্টির যে চক্রান্ত হয়েছিল, তা আজ ব্যর্থ হয়েছে। বাংলার মানুষ গণতান্ত্রিক উপায়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির প্রতি আস্থা রেখেছেন এবং ছয়টি আসনে আমাদের প্রার্থীদের জয়যুক্ত করেছেন।”
এই আনন্দ উদযাপনে দলীয় সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন। তাদের মতে, এই জয় তৃণমূলের প্রতি জনগণের অটুট বিশ্বাসের প্রতিফলন।

উল্লেখ্য, এই বিজয়ের মাধ্যমে তৃণমূল কংগ্রেস রাজ্যের রাজনীতিতে তাদের শক্ত অবস্থান আরও মজবুত করেছে এবং বিরোধীদের বিরুদ্ধে জনগণের সমর্থনের প্রমাণ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *