দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ভর সন্ধায় বুনিয়াদপুর শহরের বুকে হার্ডওয়ার ব্যবসায়ীর দোকানে চুরি। সিসিটিভি ক্যামেরায় ধরা পরল চুরির ঘটনা। দোকান মালিক মন্টু সরকারের অভিযোগ করে বলেন “এদিন শুক্রবার সন্ধ্যায় দোকানের জল আনতে পার্শ্ববর্তী স্থানে গিয়েছিলাম আমি ,ঠিক সেই সময়ই এক মহিলা চোর দোকানের ভেতরে প্রবেশ করে। তারপরই ক্যাশ বাক্স থেকে নগদ অর্থ বের করে চম্পট দেয়।” ব্যবসায়িক দাবি প্রায় লক্ষাধিক টাকা চুরি গিয়েছে তার।
খবর পেয়ে ছুটে আসে স্থানীয় বংশীহারী থানার পুলিশ।সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ভিডিওর ভিত্তিতে ঘটনার তদন্ত করেছে পুলিশ।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় ব্যবসায়ী জিতেন্দ্রনাথ মন্ডল বলেন “আমরা চাইছি দ্রুততার সাথে ঘটনার তদন্ত হোক।”
ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভর সন্ধ্যায় শহরের বুকে চুরির ঘটনায় পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন নাগরিক সমাজ।












Leave a Reply