ভয়াবহ দুর্ঘটনায় আহত হল ছয় জন ফুল ব্যবসায়ী সহ ৯ জন, ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার খুকুরদহ বাজার এলাকায়।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ভোররাতে ভয়াবহ দুর্ঘটনায় আহত হল ছয় জন ফুল ব্যবসায়ী সহ ৯ জন, ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার খুকুরদহ বাজার এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় ভোররাতে ফুলের বাজারে ভিড় থাকার মাঝে হঠাৎই একটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থেকে আশা একটি তেল বোঝাই ট্যাংকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুল বাজারে ঢুকে পড়ে, ঘটনায় আহত হয় নয়জন, এরপর স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় দাসপুর ও পাঁশকুড়া থানার পুলিশ, পরে তাদের শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে তাদের তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *