কোনও অজ্ঞাত কারণে মজুদ করা ধানের গাদায় আগুন লেগে যায়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ভরা সন্ধ্যায় ধানের গাদায় আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় ফালাকাটা ব্লকের বেংকান্দি কোদালদহ পাড়ায়। ওই ঘটনায় প্রায় ছয় বিঘা জমির ধান পুড়ে ছাই হয়ে যায়। দিশেহারা ওই পরিবারটি। জানা গিয়েছে, বেংকান্দি কোদালদহ পাড়ার বাসিন্দা অবেনাথ বর্মন নামে কৃষক ধান চাষ করেছিলেন। তার পরপর ঝাড়াই এর জন্য ধানগুলি মজুদ করে রাখা ছিল। কোনও অজ্ঞাত কারণে সেই মজুদ করা ধানের গাদায় আগুন লেগে যায়। এদিকে ঘটনার খবর পেয়ে বীরপাড়া দমকল কেন্দ্রের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুনে পুড়ে যায় দুটি ধানের গাদা। যার কারণে মাথায় হাত পরিবারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *