মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক বৃদ্ধের লড়ির চাকায় পিষ্ঠ হয়ে মৃত্যু ।

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৫ নভেম্বর— গাজোলে মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক বৃদ্ধের লড়ির চাকায় পিষ্ঠ হয়ে মৃত্যু । পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত্যের বৃদ্ধের নাম নারায়ন সরকার বয়স ৫৮ , বাড়ি গাজোল ব্লকের মাঝরা অঞ্চলের তকিপুর এলাকায়। সোমবার প্রায় তিনটে নাগাদ টোল প্লাজা বাকসারাই ১২ নং জাতীয় সড়ক ধরে গাজোলের দিকে কাজে যাওয়ার সময় সাইকেল নিয়ে রাস্তা পারাপার করতে গিয়ে একটি লরি চাকায় পিষ্ঠ হয়ে মৃত্যু হয় ওই বৃদ্ধের বলে জানাগিয়েছে ।ঘটনার খবর পেয়ে পুলিশ জানা গিয়েছে ওই বৃদ্ধের মৃত্যুদেহ টি লড়ির চাক্কা নিচ থেকে উদ্ধার করে নিয়ে যায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য । এদিকে ওই ঘাতক লড়িটি আটক করে গাজোল থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *