প্রায় চার হাজার মিষ্টি বিতরণ করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা, ইতিমধ্যেই জেলা জুড়ে বিজয় উৎসবে মেতেছে তৃণমূল কর্মী সমর্থকেরা, মঙ্গলবার সেই জেতার আনন্দে গড়বেতা তিন নম্বর ব্লকের দু’নম্বর করসা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গুইয়াদহ বাজার এলাকায় পথচারী থেকে শুরু করে স্থানীয় মানুষজনকে মিষ্টি বিতরণ করলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মইদুল খান জানিয়েছেন এইদিন প্রায় চার হাজার মিষ্টি বিতরণ করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তবে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গিয়েছে বলে এই দিন তিনি জানিয়েছেন। এই দিন অঞ্চল সভাপতি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *