বছর ৩৫ এর যুবককে বাড়ির মধ্যেই মধ্যরাতে গলা কেটে খুনের ঘটনা, চাঞ্চল্য এলাকায়।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গলা কেটে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, অভিযোগ বছর ৩৫ এর যুবককে বাড়ির মধ্যেই মধ্যরাতে গলা কেটে খুনের ঘটনা ঘটে,ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের পঁচেট গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে মৃত যুবকের নাম দীপঙ্কর গিরি। বয়স প্রায় ৩৫ বছর।
জানা গেছে গতকাল রাতে ওই যুবক যথারীতি রাত্রে খাওয়া দাওয়ার পর বাড়িতে শুয়ে পড়েন। বাড়ির পাশেই চলছিল একটি মেলা অনুষ্ঠান। ওই মৃত ব্যক্তি কয়েক বছর আগে প্রথম বিয়ে করেন এবং বিয়ের পর থেকে পারিবারিক অশান্তির জেরে প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছেদ হয়। পরে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে এক গৃহবধুর সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। জানা যায় ওই দ্বিতীয় পক্ষের স্ত্রী রাতে ওর পাশেই ঘুমিয়ে ছিল। হটাৎ ভোর রাতে চিৎকার করতে থাকে। ওই চিৎকারে প্রতিবেশীরা ছুটি আছে। ওই মহিলা বলতে থাকেন আমার স্বামীকে কে বা কারা খুন চলে গেছে। তবে তড়িঘড়ি খবর যায় পটাশপুর থানায়। পটাশপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ও মাকেও আটক করে নিয়ে যায় পুলিশ। পটাশপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *