নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ডুয়ার্সে চা বাগান ও জঙ্গল লাগোয়া এলাকায় চিতাবাঘের হানাদারি বেড়ে চলেছে। কোথাও শুকনো ডালপালা কুড়োতে গিয়ে হাতির হামলায় প্রাণ হারাচ্ছে মানুষ। আবার চা বাগানে কর্মরত অবস্থায় চিতাবাঘের অতর্কিত হামলায় শ্রমিক জখম হওয়ার ঘটনাও ঘটছে। মানুষ ও বন্যপ্রাণের এই ধরনের সংঘাত রুখতে সচেতনতার প্রসারে নেমেছে বন দপ্তরের মাদারিহাট রেঞ্জ। বন্যপ্রাণ উপদ্রুত এলাকাগুলিতে গিয়ে ওই রেঞ্জের পক্ষ থেকে এখন স্থানীয়দের সঙ্গে শিবির আয়োজনের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার এই ধরনের শিবির অনুষ্ঠিত হলো ফালাকাটার তাসাটি চা বাগানে। এদিনই চিতাবাঘ উপদ্রুত বাগান শ্রমিকদের নিরাপদে থাকতে করণীয় বিষয়ের ওপর বার্তা দেয় বনকর্মীরা। এদিনের ওই শিবিরে উপস্থিত ছিলেন,জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও পারভীন কাসওয়ান ছিলেন এলিফ্যান্ট স্কোয়াড আরআরটি রেঞ্জার মৃগাঙ্ক মাইতি, মাদারিহাট রেঞ্জার শুভাশিস রায়, ছিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায়, তাসাটি চা বাগানের ম্যানেজার মনীষ পাল সিং, বিশিষ্ট সমাজসেবী দেবজিত পাল, আনন্দ খাড়িয়া প্রমুখ।
সচেতনতার প্রসারে শিবির অনুষ্ঠিত হলো ফালাকাটার তাসাটি চা বাগানে।












Leave a Reply