পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ- ২০১৯ সালের ১৪ই ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিনে পুলওয়ামা হত্যাকাণ্ডে শহীদ হয়েছিল ভারতের বীর ৪০ জন সৈনিক, তারপর থেকে এই দিনটিকে প্রত্যেক বছর ‘ব্লাক ডে’ হিসেবে পালন করছে ভারতবাসী,সেই হত্যাকাণ্ডে শহীদ হওয়া বীর ভারতীয় ৪০ জন সৈনিকদের স্মরণে শুক্রবার সন্ধ্যে নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে মৌন মিছিল করল ব্লক যুব তৃণমূলের কর্মী সমর্থকরা, এই দিন হাতে মোমবাতি জ্বালিয়ে এই মৌন মিছিল গোটা শহর পরিত্রমা করে, এই দিন উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক রাজীব ঘোষ, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সরকার, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মানষ নায়েক, প্রসেনজিৎ ভূঁইয়া, সুশান্ত সিংহ সহ অন্যান্য তৃণমূল ও যুব তৃণমূলের কর্মী সমর্থকেরা।
পুলওয়ামা হত্যাকাণ্ডে শহীদ বীর সৈনিকদের স্মরণে চন্দ্রকোনারোডে মৌল মিছিল ব্লক যুব তৃণমূলের ।












Leave a Reply