রীতিনীতি মেনে প্রতিবারের ন্যায় এবারেও গঙ্গারামপুরের শিববাড়ি বিরুপাক্ষ বানেশ্বর ধামে অনুষ্ঠিত হলো মহা শিবরাত্রি অনুষ্ঠান।

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর :- রীতিনীতি মেনে প্রতিবারের ন্যায় এবারেও গঙ্গারামপুরের শিববাড়ি বিরুপাক্ষ বানেশ্বর ধামে অনুষ্ঠিত হলো মহা শিবরাত্রি অনুষ্ঠান। বুধবার মহা শিবরাত্রি উপলক্ষ্যে শিববাড়ি শিবমন্দির জল ঢালতে ভিড় জমায় প্রচুর ভক্ত। পাশাপাশি এলাকায় বসে বিশাল মেলা। শিববাড়ির পাশাপাশি গঙ্গারামপুর শহরের বিভিন্ন এলাকায় অবস্থিত শিব মন্দির গুলিতে জল ঢালতে ভিড় জমায় ভক্তরা।

প্রসঙ্গত, প্রতিবছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহা শিবরাত্রি।এই দিনটি ভগবান শিবের ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিন্দু পুরাণ অনুসারে, এই দিনে ভগবান শিব ও দেবী পার্বতীর বিবাহ হয়েছিল। তাই এই দিনটি তাঁদের মিলনের প্রতীক হিসেবে পালিত হয়। প্রতিবছর শিবরাত্রিতে ভক্তরা শিবের মাথায় জল ঢালেন পূর্ণলাভের আশায়। সেইমতো আজ বুধবার মহা শিবরাত্রির দিনে গঙ্গারামপুরের শিববাড়ি এলাকায় অবস্থিত ৫হাজার বছরের পুরোনো শিবমন্দিরে ভিড় জমায় ভক্তরা। শিবরাত্রি উপলক্ষ্যে এলাকায় বসেছে বিশাল মেলা। এই বিষয়ে মন্দির কমিটির সম্পাদক তন্ময় চক্রবর্তী জানান।

বাইট তন্ময় চক্রবর্তী(মন্দির কমিটির সম্পাদক)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *