নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শনিবার ফালাকাটা পারঙ্গেরপার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এবং ফালাকাটা ফালাকাটা ব্লক প্রশাসনের সহযোগিতায় বসন্তের আগমনী উৎসব পালিত হয়। বসন্তের আগমনী উৎসব উপলক্ষে এদিন বিদ্যালয় লাগোয়া শিশু সদনের মাঠে বসন্তের রঙে সাজিয়ে তোলা হয় মঞ্চ। সেখানেই নাচ গান সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে পড়ুয়ারা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলা শাসক আর বিমলা, ফালাকাটার বিডিও অনীক রায়,ফালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ মুহুরি, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায়, ফালাকাটার পারঙ্গেরপার শিশুকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ প্রবীর রায় চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী শুভব্রত দে সঞ্জয় দাস প্রমুখ।
বসন্তের আগমনী উৎসব উপলক্ষে ফালাকাটা পারঙ্গেরপার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ের লাগোয়া শিশু সদনের মাঠে বসন্তের রঙে সাজিয়ে তোলা হয় মঞ্চ।












Leave a Reply