অবাক কান্ড, হাটে বিক্রি হচ্ছে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল।।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গঙ্গারামপুর: হাটে বিক্রি হচ্ছে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল। রীতিমতো সাইকেলে রাজ্য সরকারের লোগো লাগানো অবস্থাতেই সাইকেল গুলির দর চলছে। কারো কাছে ২০০০ আবার কারো কাছে ১৮০০ টাকায় বিক্রি হচ্ছে সেই সাইকেল।ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার শিববাড়ি হাটের।কিন্তু সেই দিকে হুশ নেই ব্লক প্রশাসনের।
যে ঘটনার জেরে রীতিমত শোরগোল গঙ্গারামপুর জুড়ে।
জানা গিয়েছে,প্রতি সপ্তাহের রবিবার গঙ্গারামপুরের শিববাড়িতে হাট বসে। হাটে লম্বা লাইনে একের পর এক রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল দার করানো রয়েছে,সেই হাটে বিক্রি হচ্ছে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল।রীতিমত সেই সাইকেল গুলিতে রাজ্য সরকারের লোগো লাগানো রয়েছে ।সবুজ সাথী প্রকল্পের সাইকেল গুলি বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২০০০ টাকায়।
সুত্রের খবর, বহুদিন ধরেই গঙ্গারামপুরের ওই হাটে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিক্রি করা হয় ।কিন্তু সেই দিকে নজর নেই ব্লক প্রশাসনের ও থানার।
জেলা পরিষদের সহ সভাধিপতি ও অভিভাবকেরা চাইছেন হাটে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিক্রি ঘটনা স্থানীয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *