নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন যাতে নির্বিঘ্নে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দিতে পারে সে কারণে পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ
এদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। অপরদিকে এই দিনই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। ফলে ছাত্ররা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে আসতে পারে সে কারণে বালুরঘাট শহর জুড়ে পথে নেমেছে তৃণমূল ছাত্র পরিষদ।
এবছর দক্ষিণ দিনাজপুর জেলার উচ্চ মাধ্যমিকের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ হাজার ৪৮ জন। তারমধ্যে ছাত্র রয়েছে ৪ হাজার ৩৯ জন এবং ছাত্রী রয়েছে ৫ হাজার ৯ জন। জেলা জুড়ে ৪৫ টি ভেনু রয়েছে।
এদিন ছাত্র-ছাত্রীরা নির্বিঘ্নেই পরীক্ষা কেন্দ্রে এসেছে পরীক্ষা দিতে। এখনো পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।












Leave a Reply