নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- কয়েকদিন আগে চিতাবাঘের হানায় আহত হয়েছিলেন চা শ্রমিক। চিতাবাঘ বন্দি করতে চা বাগানে ছাগলের টোপ দিয়ে পাতা হয় খাঁচা। সেই খাঁচায় বন্দি হল চিতাবাঘ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানে। এদিন বাগানে কাজ করতে গিয়ে শ্রমিকদের বিষয়টি নজরে পড়ে। সংশ্লিষ্ট চা বাগানের ২ এস ৩ সেকশনের খাঁচাবন্দি হয় ওই চিতাবাঘটি। এরপর খবর দেওয়া হয় দলগাঁও রেঞ্জে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দলগাঁও রেঞ্জের বন কর্মীরা। তাঁরা এসে বাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। এদিন চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় কিছুটা আতঙ্কমুক্ত হলেন বাগানের শ্রমিকরা।
চিতাবাঘ বন্দি করতে চা বাগানে ছাগলের টোপ দিয়ে পাতা হয় খাঁচা, সেই খাঁচায় বন্দি হল চিতাবাঘ।












Leave a Reply