পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- “জব কার্ড রক্ষা করো, কাজের অধিকার আদায় করো”—এই দাবিকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে শুক্রবার এক বিশাল মিছিল সংগঠিত করল সিপিআইএম। মিছিল শেষে গোয়ালতোড় BDO অফিসে এক স্মারকলিপি জমা দেন বামপন্থী নেতাকর্মীরা।
স্মারকলিপিতে উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে ছিল—
- ১০০ দিনের কাজ প্রকল্প পুনরায় চালু করা,
- ন্যায্য মজুরির নিশ্চয়তা,
- বঞ্চিত পরিবারগুলিকে অবিলম্বে আবাস যোজনার অন্তর্ভুক্ত করা।
এই মিছিলে কয়েকশো সিপিআইএম কর্মী অংশগ্রহণ করেন। কর্মীদের মধ্যে প্রবল উদ্দীপনা লক্ষ্য করা যায়। বাম নেতৃত্ব জানান, সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য এই আন্দোলন আগামী দিনেও চলবে।
স্থানীয় প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।












Leave a Reply