পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা আসন্ন ২১ জুলাই শহীদ দিবসের সভা ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। কলকাতার ধর্মতলায় ঐতিহাসিক শহীদ সমাবেশকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের ২ নম্বর করসা অঞ্চলের গুইয়াদহ বাজারে শুক্রবার বিকেলে তৃণমূল কংগ্রেসের বিশাল মহা মিছিল অনুষ্ঠিত হল।
“ধর্মতলা চলো“—এই জ্বালাময়ী স্লোগানে গৃহদহ বাজার মুখরিত হয়ে ওঠে। কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থকের উপস্থিতিতে মিছিল রীতিমতো রাজনৈতিক শক্তি প্রদর্শনের রূপ নেয়।
এই মহা মিছিলে নেতৃত্ব দেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা। পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, ব্লক তৃণমূল সভাপতি বিশ্বজিৎ হাজরা সহ জেলার বিভিন্ন ব্লক ও অঞ্চলের নেতাকর্মীরা।
রাজনৈতিক মহলের মতে, এই মিছিল আসন্ন শহীদ দিবস উপলক্ষে শুধু প্রচার নয়, একইসাথে দলীয় ঐক্য ও সংগঠনের শক্তি প্রদর্শনের বার্তাও বহন করছে।












Leave a Reply