পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- একুশে জুলাইয়ের মঞ্চে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক উত্তেজনার আবহে বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্য ফের চর্চার কেন্দ্রে। মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণ ও চা-চক্রে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ কটাক্ষ ছুঁড়ে দেন তৃণমূল ও অনুব্রতকে উদ্দেশ করে।
তিনি বলেন,
“ঘুঁটে পোড়ে, গোবর হাসে, ঘুঁটে বলে—তোর একদিন আসবে!”
এই প্রবাদের ছাঁচেই তিনি ব্যঙ্গ করেন অনুব্রত মণ্ডল ও তৃণমূল নেতৃত্বকে।
তিনি বলেন,
“আমি শুনেছি কেষ্ট মণ্ডলকে নাকি পুলিশই মঞ্চে উঠতে দেয়নি। মমতা ব্যানার্জির এই ইউ এনথ্রো কেষ্টকে দিয়ে গরু, বালি, পাথরের টাকা তুলিয়েছেন। সেই টাকায় পার্টি চালালেন। আর এখন সেই ব্যাটাকে আম খেয়ে ছিবড়ে ফেলে দিলেন!”
বাকিদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন,
“তারা যারা আজও টাকা তুলে নাচছে, তারা যেন ভাবেন—তাদেরও একদিন এই পরিণতি হতে পারে।”
একুশের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের বাড়ির সামনে ধরনার হুঁশিয়ারি দিয়েছেন। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,
“কার বাড়িতে আগে ধরনা দেবেন? চা-জলের ব্যবস্থা থাকবে তো? সব কিছুতেই আমি করব, আমি জানি, আমি চিনি — উল্টোপাল্টা করলে চাকরি গেলে দায় কে নেবে? সরকারকেই নিতে হবে।”
অন্যদিকে, শুভেন্দু অধিকারীর ‘উত্তরকন্যা অভিযান’ নিয়ে প্রশ্ন করা হলে, দিলীপ ঘোষ বলেন—
“আমি উত্তরকন্যায় যাইনি। আমি আমার জেলার কর্মীদের সঙ্গে ছিলাম। সেটাই আপনারা দেখেছেন।”












Leave a Reply