গোপাল কুন্ডুর দোকানে দুঃসাহসিক চুরি, তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।

মালদা, নিজস্ব সংবাদদাতা | ২৭ জুলাই:-  বিশ্বনাথ মোড় এলাকায় ঘটল এক চাঞ্চল্যকর চুরির ঘটনা। ইংরেজবাজার থানার অন্তর্গত ওই এলাকার এক সোনার দোকানে দুষ্কৃতীরা দোকানের পাশের দেয়াল ভেঙে চুরি করে পালিয়ে যায়।

ঘটনা জানা যায় রবিবার দুপুরে, যখন দোকানের মালিক গোপাল কুন্ডু তাঁর দোকানে এসে চুরির বিষয়টি টের পান। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুষ্কৃতীরা দোকানের দেয়াল ভেঙে ঢুকে প্রায় দুই ভরি সোনার অলংকার এবং প্রায় ৫০০ গ্রাম রূপোর গহনা নিয়ে চম্পট দেয়। যদিও দোকানের মূল ভল্ট ভাঙতে পারেনি তারা।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। সঙ্গে আসেন বঙ্গীয় স্বর্ণ শিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকার সহ অন্যান্য ব্যবসায়ীরা। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য।

পুলিশ জানিয়েছে, দোকানের CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং দুষ্কৃতীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার পেছনে পেশাদার চক্র জড়িত কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় ব্যবসায়ী মহলে এই ঘটনাকে ঘিরে উদ্বেগ ছড়িয়েছে। দোকানগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *