দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বংশীহারীতে “বিশ্ব জলে ডোবা প্রতিরোধ দিবস” পালন করল সিনি, সচেতনতা র্যালি ও কর্মশালায় অংশ নিল সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীরাবংশীহারী, ২৮ জুলাই ২০২৫:
সাধারণ মানুষের মধ্যে জলে ডোবা প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে এগিয়ে এলো চাইল্ড ইন নিড ইন্সটিটিউট (সিনি)। সংস্থার উদ্যোগে সোমবার বংশীহারী হাই স্কুলে অনুষ্ঠিত হলো “বিশ্ব জলে ডোবা প্রতিরোধ দিবস” উদযাপন। ২৫ জুলাইকে কেন্দ্র করে আজ, ২৮ জুলাই এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।এবারের থিম ছিল — “Your Story Can Save a Life” (আপনার গল্প বাঁচাতে পারে একটি প্রাণ)। মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে সচেতন করা, যাতে ভবিষ্যতে একটিও প্রাণ যেন জলে ডুবে না যায়।অনুষ্ঠানের সূচনা হয় এক সচেতনতামূলক রেলির মাধ্যমে। র্যালিটি বংশীহারী হাই স্কুল থেকে শুরু হয়ে রশিদপুর পর্যন্ত গিয়ে পুনরায় ফিরে আসে বিদ্যালয় প্রাঙ্গণে। র্যালিতে অংশ নেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষ।এরপর স্কুল প্রাঙ্গণে শুরু হয় মূল আলোচনা সভা। সেখানে আলোচনা করা হয় — জলে ডোবা প্রতিরোধ, প্রাথমিক চিকিৎসা পদ্ধতি, এবং কীভাবে একজন সচেতন নাগরিক হিসেবে অন্যকে সাহায্য করা যায়। বিশেষ করে ছাত্রছাত্রীদের এই বিষয়ে সচেতন করে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বংশীহারী ব্লকের এ.এন.এম. টিনা সিংহ রায় ও পিংকি তরফদার দাস, ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর (আশা) জ্যোৎস্না মুর্মু, বংশীহারী হাই স্কুলের প্রধান শিক্ষক অমিত ঘোষ, বুনিয়াদপুর পৌরসভার পৌরপিতা কমল সরকার প্রমুখ।
ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের অংশগ্রহণে বংশীহারীতে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।












Leave a Reply