মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- রবিবার রাতে ডাকবাংলা পাকুর রোড সংলগ্ন ঘোড়ামারা এলাকা থেকে গ্রেফতার করা হয় দুজনকে।
পুলিশ সূত্রের খবর, তাদের দুজনের নাম আনসারুল ইসলাম বয়স ২৮ আরেকজনের নাম সাকিরুল হক বয়স ২৯
উভয়ের বাড়ি নতুন জালাদিপুর গ্রামে। ওই দুজন ব্যক্তির কাছ থেকে একটি পিস্তল একটি ম্যাগাজিন ৩ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটর বাইক ও।
আজ সোমবার জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। আগ্নেয়াস্ত্রের কারবারের সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখছেন সামশেরগঞ্জ থানার পুলিশ।
মুর্শিদাবাদে রাতের অভিযানে ধরা পড়ল আগ্নেয়াস্ত্র সহ দুই যুবক।












Leave a Reply