দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের 5 নং জামালপুর পঞ্চায়েতের ভারত- বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন, ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত গাড়না সমবায় কৃষক সমিতির নির্বাচন ঘিরে সম্মুখ সমরে বিজেপি ও তৃণমূল। ৯ আসন বিশিষ্ট এই সমবায় সমিতিতে ৯ টি আসনেই প্রার্থী দিয়েছে বিজেপি ও ১টি কেন্দ্রে প্রার্থী দিয়েছে আরএসপি এবং ৯টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে সূত্রের খবর, একটি আসনে তৃণমূলের গোজ প্রার্থী রয়েছে। অর্থাৎ একজন স্বতন্ত্র ভাবে লড়াই করবেন।
আগামী ৩০ তারিখ নমিনেশন প্রত্যাহারের শেষ দিন। দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় এলাকার কৃষকরা খুশি।
শেষবার বাম জমানায় ভোট হয়েছিল ২০১০ সালে সে সময় ৯ টি আসনের মধ্যে ছয়টি আসনে আরএসপি, দুটি আসনে তৃণমূল ও একটি আসনে কংগ্রেস জয়লাভ করেছিল। দীর্ঘ পনেরো বছর পর 2025 সালে সমবায় নির্বাচনে তৃণমূল বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে।
২০১০-র পর ফের সমবায় নির্বাচন, গাড়নায় জমজমাট ভোট যুদ্ধ তৃণমূল-বিজেপির মধ্যে।












Leave a Reply