বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এদিন থেকে শুরু হল ‘পাড়ায় সমাধান’ ক্যাম্প। বালুরঘাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের এদিন পাড়ায় সমাধান ক্যাম্পের শুভ সূচনা হয়। এদিন বালুরঘাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের তারণচন্দ্র হাই স্কুলে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্পের শুভ সূচনা করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র।
বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, বালুরঘাট পৌরসভার অন্তর্গত ওয়ার্ডগুলিতে বাসিন্দাদের বিভিন্ন সমস্যার সমাধানে পাড়ায় সমাধান ক্যাম্প হবে। এদিন এক নম্বর ওয়ার্ডে সেই কর্মসূচির সূচনা করা হলো।












Leave a Reply