পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা;-বাড়ির লকার থেকে পয়সা সরিয়ে বন্ধু-বান্ধবদের নিয়ে গিয়ে কালনার একটি নামকরা পির্জার দোকান থেকে কয়েক লক্ষ টাকার পির্জা খেয়ে শেষ করে ফেলল এক নাবালক। একই সাথে তার পরিবারের অভিযোগ, এর পেছনে রয়েছে স্থানীয় এলাকার কিছু মানুষজন। যারা তাদের বাড়ির ওই নাবালককে ভয় দেখিয়ে তার থেকে টাকাও নিয়ে নিয়েছে। তাদের আরো অভিযোগ পিঠ্যা খেয়ে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ হতে পারে কিন্তু তাই বলে ২১ লক্ষ টাকা খরচ হওয়া সম্ভব নয়! মঙ্গলবার তারা বাড়ির লকার খুলে দেখে সেখান থেকে ২১ লক্ষ টাকা উঠাও, ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কালনায়। ওই পির্জার দোকানের ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কালনা থানার পুলিশ। ঘটনায় এদিন শুক্রবার দুপুরে ওই পির্জার দোকানের সামনে উত্তেজনা ছড়ায়। ওই বালকের পরিবারের লোকজনসহ এলাকাবাসীরাও থানার সামনে গিয়ে হাজির হন সেদিন শুক্রবার। জানা গিয়েছে কালনার তিন নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকার ওই পরিবার একটি জায়গায় বাড়ি বিক্রি করে বেশ কিছু টাকা সহ তাদের জমানো টাকা প্রায় ২৫ লক্ষ টাকার উপর তারা আলমারির লকারে রেখেছিলেন। তাদের বাড়ির ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া ওই ছাত্র কালনা শহরের নামি পির্জার দোকানে গিয়ে প্রতিদিনই দু তিন হাজার টাকা করে খরচ করতেন। এমনকি পির্জা সপের ওপরের পুরো অংশও বুক করে নিতো ওই নাবালক। যদিও এর পিছনে রয়েছে স্থানীয় এলাকার কিছু বড় মানুষের মদত। তাদের অঙ্গলি হেলোনেই পুরো ঘটনা চলতে বলে এদিন জানিয়েছেন ওই নাবালকের পরিবার। ঘটনার পর অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে কালনা থানার দ্বারস্থ হয়েছে ২১ লক্ষ টাকা হারানো ওই পরিবার।
কালনার পিৎজা দোকানে লক্ষ লক্ষ টাকার বিল! পরিবারের অভিযোগ—ভয় দেখিয়ে টাকা আদায়, পুলিশের জেরা চলছে।












Leave a Reply