ফরাক্কা, নিজস্ব সংবাদদাতা:- বিজেপি কর্মীরা ঝাঁপিয়ে পড়েছে গ্রাম চলো অভিযানে । ফরাক্কা বিধানসভার বেওয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত নিশিন্দ্রা গ্রামে দেখা গেল ৩২ ও ৩৩ নং বুথে গ্রাম চলো অভিযানে । বিজেপির একনিষ্ঠ কর্মী অমর চক্রবর্তী নেতৃত্বে এলাকার কর্মীদের নিয়ে গ্রাম চলো অভিযান করেন।
অমর চক্রবর্তী জানান গ্রাম চলো অভিযানে এসেছি বিশেষত গ্রামের যারা নাগরিক আছে তাদের সঙ্গে একটা সম্পর্ক করতে, তাছাড়া আমাদের কাছে ভোটার লিস্ট ও আছে , সেই ভোটার লিস্ট নিয়েও আমরা সার্ভে করছি , কারা ফেক ভোটার আছে বা ভুয়ো ভোটার আছে সেটাও দেখছি এখানে এই নিশিন্দ্রা গ্রামে। এই গ্রাম চলো অভিযানে উপস্থিত ছিলেন ফরাক্কার কনভেনার সুজিৎ ঘোষ, পূর্ণ ঘোষ, অমিত ঘোষ সহ বুথ কর্মী ও অন্যান্য কর্মীরা।।












Leave a Reply