কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- যুব কংগ্রেসের রাজভবন অভিযান ঘিরে ধুন্ধুমার ধর্মতলা চত্বর। উত্তেজনা ছড়াল নিউমার্কেটের কলকাতা কর্পোরেশনের সামনে। বাংলা ভাষা ও বাঙালীদের ওপর আক্রমণের প্রতিবাদে রাজভবন অভিযানের ডাক দেয় যুব কংগ্রেস। এদিন ওয়েলিংটন থেকে এক সুবিশাল মিছিল রাজভবন উদ্দেশ্যে রওনা দেয়। এদিনের এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন যুব কংগ্রেসকর্মী আসিফ রেজা, অর্ঘ্য গণ, হাবিবুর রহমান। মিছিল নিউ মার্কেট চত্বরে সামনে আসতেই পুলিশ ব্যারিকেট করে আটকে দেয়। পুলিশের সাথে যুব কংগ্রেসের কর্মীদের ধস্তাধস্তি হয়। পুলিশ বলপূর্বক টেনে প্রিজম ভ্যানে তোলে।
পুলিশি ব্যারিকেড ভেঙে রাজভবন মুখী মিছিল, ধর্মতলায় ধুন্ধুমার পরিস্থিতি।












Leave a Reply