নিজস্ব সংবাদদাতা, মালদা—-এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিস্ফোরক ভাষায় আক্রমণ শানালেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। বিজেপি শাসিত দিল্লিতে মালদার চাঁচলের পরিযায়ী শ্রমিক হেনস্তার ঘটনায় বৃহস্পতিবার রাতে তিনি * প্রধানমন্ত্রী সহ বিজেপির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক ভাষায় আক্রমণ শানান। উল্লেখ্য, সম্প্রতি দিল্লিতে মালদার চাঁচলের পরিযায়ী শ্রমিক, তার স্ত্রী ও শিশু সন্তানের উপর পুলিশি নির্যাতনের ছবি তুলে ধরে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই অপরাধেই গত রবিবার রাতে ফের ওই পরিযায়ী শ্রমিক সহ তার গোটা পরিবারকে আটক করার অভিযোগ উঠেছিল দিল্লি পুলিশের বিরুদ্ধে। তবে গত সোমবার আটক পরিযায়ী শ্রমিক সহ তার পরিবারবর্গ দিল্লি পুলিশের হাত থেকে মুক্তি পান। এরপর তারা বুধবার কোলকাতায় ফিরে আসেন। এবং বৃহস্পতিবার রাতে মালদার চাঁচলের পিরোজাবাদের গ্রামে পৌঁছান। এই খবর পেয়ে রাতেই মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, জেলাপরিষদের সহকারি সভাধিপতি রফিকুল হোসেন, চাঁচল-১নং ব্লক তৃণমূল সভাপতি সেখ আফসার আলি সহ অন্যান্যরা পিরোজাবাদ গ্রামে যান। দিল্লি ফেরত পরিযায়ী শ্রমিক মুক্তার খান, তার স্ত্রী সাজেনুর খাতুন সহ পরিবারের অন্যান্য সদস্যদের সংবর্ধনা জানান। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তাদের সাহসিকতার প্রশংসা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এরপর জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মানুষকে বাংলাদেশি সন্দেহে হেনস্তা, নির্যাতনের অভিযোগ তুলে সুর চড়ান এবং বিস্ফোরক ভাষায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন।
মমতার এক্স পোস্টের পর ফের হেনস্তা! মোদী ও বিজেপিকে তোপ তৃণমূল নেতৃত্বের।












Leave a Reply