মালদায় প্রশাসনিক আলোচনায় সুজিত বসু, বাংলাভাষীদের উপর আক্রমণ ইস্যুতে বিজেপিকে নিশানা।

নিজস্ব সংবাদদাতা, মালদা—- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার মালদায় এলেন রাজ্যের দমকল ও জরুরি পরিষেবা দপ্তরের মন্ত্রী সুজিত বসু। তিনি মালদায় এসে মানিকচক এবং রতুয়ার বন্যা ও ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান।পরিদর্শনে যাওয়ার প্রাক্কালে তিনি পুরাতন মালদার মঙ্গলবাড়ি মহানন্দা ভবনে ওঠেন। সেখানেই মন্ত্রী সুজিত বসুর সঙ্গে আলাপচারিতা করতে হাজির হন বিধায়ক সাবিত্রী মিত্র, জেলাপরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, কাউন্সিলর চৈতালী ঘোষ সরকার সহ অন্যান্যরা। তাদের সঙ্গে আলাপচারিতা সেরে মন্ত্রী গাড়িতে চেপে মানিকচক ও রতুয়ার উদ্দেশ্যে রওনা দেন। রওনা দেওয়ার প্রাক্কালে তিনি মালদার আগমণের কারণ জানিয়ে ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্তা, নির্যাতনের ঘটনায় বিজেপির সমালোচনায় সরব হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *