নিজস্ব সংবাদদাতা, মালদা—-অজ্ঞাত পরিচয় এক যুবতীর দেহ উদ্ধার মোথাবাড়ি, এলাকায় । মোথাবাড়ি থানার অন্তর্গত গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের জোতডোমান ও ছাবিলপাড়া গ্রামের কৃষি জমি /মাঠ থেকে এই অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ উদ্ধার হয় ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যুবতীর কোন নাম পরিচয় জানা যায়নি ।
ঘটনায় খবর পেয়ে ছুটে আসে মোথাবাড়ি থানার পুলিশ । পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে নিয়ে যায় ।
পুলিশ প্রাথমিক ভাবে জানিয়েছে অজ্ঞাত পরিচয় এক মহিলার দেহ উদ্ধার হয়েছে, নাম পরিচয় জানা যায়নি, তবে তদন্ত চলছে যাতে মহিলার নাম পরিচয় জানা যায় ।।
ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ।।












Leave a Reply