লঞ্চে সাজানো খাবার, পিকনিকের মেজাজে মন্ত্রী-আমলা! বিরোধীদের কটাক্ষ ভাঙন পরিদর্শন ঘিরে।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — নদী ভাঙন পরিদর্শনের সময় একটি ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক। লঞ্চে থাকা একটি টেবিলে প্লেটে সাজানো রয়েছে নানা রকম খাবার।সেই ভিডিও দেখে বিরোধীদের কটাক্ষ, এ যেন ভাঙন নয়,নদীর মাঝেই পিকনিক! অভিযোগ পিকনিক মেজাজে নেতা মন্ত্রীদের নদীতে ঘোরা।মূলত,মুখ্যমন্ত্রীর নির্দেশে ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার মালদার মানিকচক ও রতুয়ার বিভিন্ন এলাকা পরিদর্শনে যান রাজ্যের দমকল ও বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের মন্ত্রী সুজিত বোস। শনিবার সকালেই তিনি মানিকচকের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন।সেখান থেকে সরাসরি রতুয়া ১ নম্বর ব্লকের বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম রতনপুর গ্রামে পৌঁছে লঞ্চে করে গঙ্গা ভাঙনের পরিস্থিতি পর্যবেক্ষণে যান মন্ত্রী ও প্রশাসনিক কর্তারা।এই সফরে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া,পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, রতুয়ার বিধায়ক সমর মুখার্জী, মালতীপুরের বিধায়ক ও জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকসি,জেলা পরিষদের,প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র, ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন সহ প্রশাসনের একাধিক আধিকারিকেরা।
তবে ভাঙন বিধ্বস্ত বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে এই পরিদর্শনকে ঘিরে।তাদের অভিযোগ, প্রতিবারই নেতা-মন্ত্রী এসে শুধু ঘুরে দেখে চলে যান।কেউ কাজের কাজ কিছু করেন না।শুধু পিকনিকের মতো করে খানাপিনা করে চলে যান।অথচ ভাঙন প্রতিরোধে কোনও উদ্যোগ নেই।
পরিদর্শনের সময়ের একটি ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।লঞ্চে থাকা একটি টেবিলে প্লেটে সাজানো রয়েছে নানা রকম খাবার। সেই ভিডিও দেখে বিরোধীদের কটাক্ষ,এ যেন ভাঙন নয়,নদীর মাঝেই পিকনিক!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *