পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যব্যাপী শুরু হয়েছে “আমার পাড়া, আমাদের সমাধান” কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ব্লকের আমকোপা গ্রামে অনুষ্ঠিত হল এই কর্মসূচি।
এই দিন গ্রামের সাধারণ মানুষ তাঁদের দীর্ঘদিনের নানা সমস্যা নিয়ে সরাসরি হাজির হন কর্মসূচির মঞ্চে। বিশেষ করে রাস্তাঘাটের বেহাল দশা, পানীয় জলের অভাব, নিকাশি ব্যবস্থা এবং আরও নানান দৈনন্দিন সমস্যার কথা তুলে ধরেন গ্রামবাসীরা। প্রশাসনের তরফ থেকে সেই সমস্যাগুলির দ্রুত সমাধানের আশ্বাসও দেওয়া হয়।
উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান মালা আহির সহ পঞ্চায়েত সদস্যা বন্দনা দে, মিঠু পতিহার, পুতুল অধিকারী এবং জনপ্রতিনিধি অসীম সিংহ রায়, শুভজিৎ বাগ প্রমুখ। তাঁরা সকলে এই প্রকল্পকে মানুষের দরজায় পৌঁছে যাওয়ার অন্যতম মাধ্যম বলে মনে করেন।
এই কর্মসূচির মাধ্যমে প্রশাসন ও জনসাধারণের মধ্যে একটি সরাসরি সংযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। সাধারণ মানুষের অভাব-অভিযোগ সরাসরি শুনে তা সমাধানের ব্যবস্থা নেওয়া সরকারের একটি প্রশংসনীয় পদক্ষেপ বলেও মন্তব্য করেন অনেকেই।












Leave a Reply