মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —মোথাবাড়ি-র বিধায়ক সাবিনা ইয়াসমিন এর নেতৃত্বে বিশেষ নিবিড় সংশোধনী আইন SIR এর বিরুদ্ধে কালিয়াচক ২ ব্লক তৃণমূল কংগ্রেসের ডেপুটেশন কর্মসূচি ।। বৃহস্পতিবার কালিয়াচক-২ বিডিও অফিসে ERO কে তৃণমূলের এই ডেপুটেশন কর্মসূচি হয় । এদিনের ডেপুটেশন কর্মসূচিতে মোথাবাড়ি র বিধায়ক সাবিনা ইয়াসমিন ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হাসিমুদ্দিন আহমেদ, ব্লক যুব সভাপতি তহিদুর রহমান, পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জলি মণ্ডল সহ আরও অনেকেই।এদিনের এই ডেপুটেশন কর্মসূচি বিধায়ক কার্যালয় থেকে শুরু হয়,তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী ও সমর্থকরা এদিন হাতে দলীয় পতকা নিয়ে মোথাবাড়ি চৌরঙ্গী মোড় পরিক্রমা করে বিডিও অফিসের সামনে অবস্থান করে এবং SIR এর নামে ঘুরপথে NRC মানছি না মানবো না স্লোগান তুলে ।।
মোথাবাড়ি-র বিধায়ক সাবিনা ইয়াসমিন এর নেতৃত্বে বিশেষ নিবিড় সংশোধনী আইন SIR এর বিরুদ্ধে কালিয়াচক ২ ব্লক তৃণমূল কংগ্রেসের ডেপুটেশন কর্মসূচি ।।












Leave a Reply